হোল্ডিং ট্যাক্স নিয়ে বিভ্রান্তি দূর করতে প্রচার চালাবে চসিক

0

নিজস্ব প্রতিবেদক::হোল্ডিং ট্যাক্স বিষয়ে জনমনের বিভ্রান্তি দূর করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন সচেতনতামূলক প্রচার কার্যক্রম হাতে নিয়েছে।

রোববার (৯ এপ্রিল) বিকালে নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত পরিষদের ৮ টি স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও পহেলা বৈশাখে নগরীর স্বাধীনতা পার্কে দিনব্যাপী বৈশাখী উৎসব এবং ১৫ এপ্রিল পৌরকর, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে র‌্যালী ও সমাবেশ বেলা সাড়ে ১১টায় নগরীর ৪১টি ওয়ার্ডে একযোগে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও নগরীর উন্নয়ন কার্যক্রমের জরিপ পরিচালনা, চলমান উন্নয়ন কার্যক্রম কঠোর হস্তে তদারকি করা এবং চলমান টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

স্থায়ী কমিটি সমূহের সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, পহেলা বৈশাখ নববর্ষ বাঙালির জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটি দিন। এ দিবসটিকে স্মরনীয় করার লক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কর্মরত সেবক থেকে মেয়র পর্যন্ত সম্মিলিত পরিবার সকলে একযোগে উৎসবে মিলিত হবে। এ লক্ষ্যে স্বাধীনতা পার্কে মিলন মেলা, বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে।নববর্ষের এ দিনে সকলকে নি:স্বার্থ সেবার জন্য শপথ গ্রহন করানো হবে। নগরবাসীর সেবায় নিয়োজিত প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে সেবার মনোভাব নিয়ে স্ব স্ব দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। এ ছাড়াও হোল্ডিং ট্যাক্স বিষয়ে জনমনের বিভ্রান্তি দুর করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন সচেতনতামূলক প্রচার কার্যক্রম হাতে নিয়েছে।
এ লক্ষ্যে ১৫ এপ্রিল বেলা সাড়ে ১১ টায় নগরীর ৪১টি ওয়ার্ডে সর্বস্তরের জনগনের অংশ গ্রহনে গণর‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হবে। এ ছাড়াও একই সময়ে জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনমত সৃষ্টির লক্ষে গণর‌্যালিতে ব্যানার, ফেষ্টুন, প্লে-কার্ড বহন করা হবে।

মেয়র বলেন, বাংলাদেশকে নিরাপদ ও শান্তির এলাকা হিসেবে প্রতিষ্ঠার লক্ষে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদককে চিরতরে এ দেশ থেকে উৎখাত করতে হবে। এ লক্ষে দল-মত-ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষন, যোগাযোগ, পানি ও বিদ্যুৎ, পরিচালনা ও রক্ষনাবেক্ষন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা, সমাজকল্যাণ ও কমিউনিটি সেন্টার, নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভা স্ব স্ব কমিটির সভাপতি যথাক্রমে কাউন্সিলর নাজমুল হক ডিউক, মো. মোরশেদ আলম, মো. জাবেদ, মো. সলিম উল্লাহ, মো. আবদুল কাদের, ছালেহ আহমদ চৌধুরী, এম আশরাফুল আলম এবং সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিব যথাক্রমে মিসেস নাজিয়া শিরিন, লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ এবং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.