চকরিয়াকে দুর্নীতিমুক্ত উপজেলা প্রতিষ্ঠিত করতে হবে

0

চকরিয়া প্রতিনিধি::দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ বলেছেন, চকরিয়াকে দুর্নীতিমুক্ত মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিক করার জন্য সকল উদ্যোগ গ্রহণ করতে হবে। দুর্নীতি করে কেউ আর পার পাবেনা, সকল কর্মকর্তাদের সৎ ও ন্যায়-নিষ্ঠার সহিত কাজ করতে হবে। তিনি আরো বলেন,দূর্নীতি রোধে সরকার তার কর্মকর্তা-কর্মচারিদের বেতন ভাতা দ্বিগুণ করেছে।

রোববার (৯ এপ্রিল) চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতিবিরোধী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে একথা বলেন। চকরিয়া উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় দুর্নীতি দমন কমিশন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি চকরিয়া উক্ত মতবিনিময় সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মোঃ মনিরুজ্জামান, চকরিয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জাফর আলম, দুদকের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মোঃ আবু সাঈদ, দুদকের ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কাশেম, চট্টগ্রামের উপ-পরিচালক সৈয়দ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গত গণশুনানীর পর সরকারি দপ্তরগুলোর কি ধরণের পরিবর্তন হয়েছে তা তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ দিদারুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আযাদ, সনাক সভাপতি  ফরিদ উদ্দিন চৌধুরী, দুপ্রকের চকরিয়া উপজেলা সভাপতি মোঃ নোমান, টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিন, মুক্তিযুদ্ধা কমান্ডার হাজী আবু মোঃ বশিরুল আলম, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি, আইনজীবি সমিতির প্রতিনিধি, নারী প্রতিনিধি, যুব প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.