বিজিবির অভিযানে ইয়াবা ও গরু উদ্ধার

0

শহিদুল ইসলাম উখিয়া (ককসবাজার)::৩৪বর্ডার গার্ড ব্যাটালিয়ান আওতাধীন মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি জোযানরা যাত্রীবাহি গাড়ী তল্লাশী চালিয়ে প্রায় চারহাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১১লাখ ৯৮হাজার টাকা বলে বিজিবি জানান। মরিচ্যা যৌথ চেক পোষ্টের নায়েব সুবেদার নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার তিনটার দিকে টেকনাফ থেকে কক্সবাজার মুখী যাত্রী বাহি গাড়ী তল্লাশী চালিয়ে সীটের নিচ থেকে একটি প্যাকেট উদ্ধার করছি।প্যাকেট থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।

একই দিন অভিযান চালিয়ে ৫টি গরু উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত গরুর আনুমানিক মূল্য ২লাখ টাকা বলে বিজিবি জানিয়েছেন ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.