কামরুল ইসলাম দুলু::সীতাকুণ্ডে রাইস মিল ও আইসক্রীম ফ্যাক্টরীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) উপজেলার বাড়বকুণ্ড বাজারের কেমিক্যাল রোডস্থ সুজন আইসক্রীম ফ্যাক্টরী এবং একই এলাকার পশ্চিম পাশে নামার বাজারের একটি রাইস মিলে অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন ভূইয়া।
অভিযান চলাকালে দেখা যায় স্যাকারিন(কর্মচারীদের ভাষায় চিনি দিলে অনেক বেশি লাগে স্যাকারিন দিলে অল্পতেই হয়), ঘনচিনি,সাইট্রিক এসিড(কর্মচারীদের ভাষায় টক,যা লেমন ললিপপের জন্য লাগে), কলার সেন্ট,মিক্স ফ্রুটের সেন্ট,কাপড়ের রঙ, পাউরুটি, বিশেষভাবে রান্না করা চকলেট দিয়ে আইসক্রীম তৈরী করতে।
কিভাবে আইসক্রিম বানান ম্যাজিস্ট্রেটের এমন প্রশ্নের জবাবে মালিক ওবায়দুল হক জানান,নতুন ব্যবসা শুরু করছি, আপাতত অনুমান করে বানাই।বানাইতে বানাইতে এক্সপার্ট হয়ে যাবো। এই রঙ, কেমিকেল এইগুলা যে খাওয়ান, এটা ঠিক ?এর জবাবে মালিক জানান,এখন জানলাম ঠিক না।ভাল হয়ে যাবো। মাফ করে দেন। এসময় মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এবং কারখানা বন্ধ করে দেয়া হয়। এদিকে বাড়বকুন্ড বাজারের পশ্চিম পাশের নামার বাজারে মশলা ভাঙানোর কারখানায় অভিযান চালিয়ে পচা এবং দীর্ঘ দিনের পুরানো ফাংগাস পড়া পাচঁ বস্তা মরিচ ধ্বংস করে দেয়া হয় এবং কারখানা বন্ধ করে দেয়া হয়।
এ সময় মালিক জানান আমি শুধু চুড়াই (ভাঙাই),মরিচ আমার না, আর এগুলো বিভিন্ন জায়গা থেকে আসে এখানে ভাঙানোরর জন্য। ভাঙানোর পর কি করে আমি জানি না।
এ বিভাগের আরও খবর
