খেলাধুলা : বাংলাদেশিদের জন্য আইপিএলের কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি আকর্ষণীয় হতে পারত। কিন্তু তা আর হয়নি। কারণ একাদশে জায়গা পাননি দুই বাংলাদেশি তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
কলকাতার ইডেন গার্ডেনে শনিবার শুরু হওয়া ম্যাচে কলকাতা ও হায়দরাবাদের একাদশে নেই দুজনের কেউই। দুই দলই তিন ম্যাচ শেষে দুটি জয় ও একটি করে হারের স্বাদ পেয়েছে।
এদিকে সাকিব এবার আইপিএলে যোগ দেয়ার পর এ নিয়ে তৃতীয় ম্যাচ খেলছে নাইট রাইডার্স। একটাতেও একাদশে রাখা হয়নি তাকে। অন্যদিকে মোস্তাফিজ গত বুধবার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে খেলেন। সেদিন মাত্র ২.৪ ওভার বল করে দিয়েছেন ৩৪ রান।
