খেলাধুলা : বাংলা নববর্ষ এখন ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপি। ফলে বাঙালিরা ছাড়াও এমনই উদযাপনে ব্যস্ত সময় পার করেছেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক।
বাংলাদেশের একদিন পরে ভারতের বাঙালিরা নববর্ষ পালন করেন। আর ক্লার্ক বর্তমানে সেখানেই আছেন। আইপিএলের ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন সেখানে। এরই ফাঁকে কলকাতায় নববর্ষ উদযাপনে ব্যস্ত কিংবদন্তি এ তারকা।
টুইটারে নববর্ষের ক্লার্ক প্রথমে একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমার সকল বাঙালি বন্ধুদের নববর্ষের শুভেচ্ছা। পরে আরও দুটি ভিন্ন পোস্টে টুইট করেন তিনি। একটির ছবিতে দেখা যায় সিংহাসনে চড়ে যাচ্ছেন ক্লার্ক। পড়নে রয়েছে পাঞ্জাবি, গলায় ফুলের মালা। লিখেছেন, ‘বাংলা নববর্ষ উপভোগ করছি।’ আরেক টুইটে মন্ত্রী শ্রী সুজিত বোসের সঙ্গে ছবি তুলে লিখেছেন, মন্ত্রী শ্রী সুজিত বোসের সঙ্গে বাঙালি নববর্ষ উদযাপন করতে পেরে সম্মানীত বোধ করছি।
ক্লার্ক অজিদের হয়ে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১৫ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ছিলেন তিনি।
