চট্টগ্রামে নতুন আমেজে করদাতাদের হালখাতা

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম আয়কর বিভাগ বকেয়া রাজস্ব আদায়ের লক্ষে আজ চৈত্র সংক্রান্তির দিন রাজস্ব হালখাতা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার(১৩ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নগরীর আগ্রাবাদ সিজিও বিল্ডিংয়ে এ হালখাতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মিষ্টিমুখের আয়োজন, পল্লীগীতি ও ভাওয়াইয়া গানের শিল্পীদের আমন্ত্রণ জনানো হয়েছে।

আয়কর আদায়ের ক্ষেত্রে সচেতনতার বিকল্প নাই উল্লেখ করে কর অঞ্চল-১ এর অতিরিক্ত কর কমিশনার বজলুল কবির ভুইয়া বলেন, মানুষের পকেট থেকে টাকা বের করে আনা খুবই কঠিন কাজ। এ কাজ সহজ করতে সচেতনতার বিকল্প নেই। বিশ্বের উন্নত দেশগুলোর নাগরিকেরা সচেতন বলেই তারা স্বেচ্ছায় কর প্রদান করে। বাংলাদেশে উন্নয়নেও রাজস্বের কোন বিকল্প নেই। ধনী-গরীবের জীবনযাত্রার বৈষম্য দূর করতে হলে কর আহরণের পরিধি আরো বাড়াতে হবে।একই সঙ্গে সংগৃহীত অর্থ যথাযথভাবে ও সুপরিকল্পিতভাবে জনগণের সেবার মান উন্নয়নে ব্যয় করতে হবে। রাজস্ব হালখাতার মাধ্যমে সম্মানিত করদাতাদের মনের ভয় ভীতি দূর করে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে। এজন্য রাজস্ব বোর্ডের এ আয়োজন।
হালখাতা সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চেম্বার সভাপতি মাহবুবুল আলম, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান পরিদর্শন করেন।

চট্টগ্রাম কর অঞ্চলের কর কমিশনার, অতিরিক্ত কর কমিশনার, ভ্যাট ও কাস্টমস এর কমিশনারগণসহ কয়েকশত করদাতার উপস্থিতিতে মিষ্টি মুখের মধ্য দিয়ে এ হালখাতা উদ্যাপন হয় এবং ১৮ লক্ষ টাকা আয়কর আদায় সম্ভব হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.