ফেন্সিডিল ভর্তি প্রাইভেট কারসহ গ্রেফতার ১

0

নিজস্ব প্রতিবেদক::নগরী চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনালে ট্রাফিক পুলিশ পয়েন্ট এর সামনে ৭৯৪ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকারসহ এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রফতারকৃত আসামী চালক মোঃ হেলাল হোসেন বাবু (২৬), পিতা-মোঃ মোস্তফা কামাল, মাতা-রাবেয়া আকতার, সাং-দক্ষিণ চাড়িপুর, ডাঃ মোঃ মোস্তফা কলোনী, দক্ষিন চাড়িপুর, থানা-ফেনী সদর, জেলা-ফেনী এর ব্যবহৃত প্রাইভেটকারের (যাহার রেজিঃ নং-চট্টমেট্রো গ-১১-১১৬০) পিছনের সিটের উপরে থাকা ৪টি চটের বস্তার ভিতরে রক্ষিত ৭৯৪ বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।

সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় বহদ্দারহাট বাস টার্মিনালে ট্রাফিক পুলিশ পয়েন্ট এর সামনে রাস্তার উপর হতে নিয়মিত গাড়ীর কাগজপত্র চেক ও তল্লাশীকালে উক্ত গাড়ী সহ আসামী গাড়ীর চালক মোঃ হেলাল হোসেন বাবু’কে গাড়ীতে রক্ষিত ৭৯৪ বোতল ফেন্সিডিল বহনের সময় হাতে নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ হেলাল হোসেন বাবু দীর্ঘদিন যাবৎ ফেন্সিডিল ব্যবসায়ের সাথে জড়িত। সে ফেনী হইতে কম দামে উক্ত ফেন্সিডিল ক্রয় করিয়া চট্টগ্রাম শহরের বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.