আন্তর্জাতিক ডেস্ক::ফেসবুক লাইভে ৭৪ বছর বয়সী রবার্ট গডউইনকে খুন করার পর শেষ পর্যন্ত আত্মহত্যা করল খুনি স্টিভ স্টিফেন্স। ফেসবুক লাইভে থাকা অবস্থায় স্টিভ এই বৃদ্ধকে খুন করে। এরপর পুলিশের ধাওয়া খেয়ে সোমবার আত্মগোপনে ছিলেন তিনি। মঙ্গলবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, আত্মহত্যা করেছে স্টিভ।
আত্মহত্যার আগে নিজের এক ফেসবুক পোস্টে স্টিভ জানিয়েছিলেন, এখন পর্যন্ত ১৩টি খুন করেছি। আরো খুন করতে আগ্রহী আমি।
পেনসিলভানিয়া রাজ্যের পুলিশ জানায়, আমরা তাকে কোণঠাসা করে ফেলেছিলাম (স্থানী সময়) সকাল ১১টার দিকে। তাকে আটক করার চেষ্টা করা হলে সে আত্মহত্যা করে।
এদিকে ওহিও পুলিশ বিভাগ জানায়, ৭৪ বছর বয়সী এই ব্যক্তিকে হত্যার ঠিক আগে নিজের বান্ধবীর সঙ্গে বিচ্ছেদ হয় স্টিভের। আর তারপর ম্যাকডোনাল্ডের সামনে এসে বৃদ্ধকে গুলি করে হত্যা করে সে। ডেইলি মেইল জানায়, বৃদ্ধকে হত্যার আগে খুনি চিৎকার করে বলছিল, ‘আমার ম্যাকনাগেট (চিকেন ফ্রাই জাতীয় খাবার) দাও।
এ বিভাগের আরও খবর
