ইতিহাস গড়লেন ইউনিস খান

0

খেলাধুলা : টেস্টে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ইউনিস খানের প্রয়োজন ছিল ২৩ রান। কিন্তু গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি করলেন ৫৮ রান। অর্থাৎ, টেস্ট ক্রিকেটে ইউনিস খানের এখন মোট রান সংখ্যা ১০০৩৫।

ইউনিস খানই একমাত্র পাকিস্তানি ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন। ৮৮৩২ রান করে দ্বিতীয় অবস্থানে আছেন জাভেদ মিয়াঁদাদ। ৮৮২৯ রান করে তৃতীয় অবস্থানে আছেন ইনজামাম-উল-হক।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলছে পাকিস্তান। আজ অনুষ্ঠিত হবে ম্যাচের চতুর্থদিনের খেলা। এই সিরিজ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসের যাবেন দুই পাকিস্তানি ক্রিকেটার ইউনিস খান ও মিসবাহ-উল-হক।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.