মুক্তির আগেই টিকিট শেষ ‘বাহুবলী-২’র

0

বিনোদন : ২৮ এপ্রিল ভারতে মুক্তি পাচ্ছে বহুল প্রতিক্ষিত হিন্দি ছবি ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। এর মধ্যেই বেশ কিছু জায়গায় প্রথম উইকেন্ডের সব টিকিট অ্যাডভান্স বুক হয়ে গেছে। ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গনা, তামিলনাড়ু, কেরলে অগ্রিম বুকিংয়ের হার খুব ভাল।

গত সপ্তাহেই সেন্সর বোর্ড থেকে ইউ/এ সার্টিফিকেট পেয়েছে ছবিটি। ‘বুক মাই শো’-র স্ট্যাটাস অনুযায়ী অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গনায় প্রথম উইকেন্ডের সব টিকিট নাকি ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।

চেন্নাইয়ের অন্যতম বৃহৎ মাল্টিপ্লেক্স ‘এসপিআই সিনেমাস’ কর্তৃপক্ষ গত ২২ এপ্রিল ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর প্রি-বুকিং শুরু করেছিলেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাদের প্রথম উইকেন্ডের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে খবর।

ভারতে প্রায় সাড়ে ছয় হাজার স্ক্রিনে মুক্তি পাবে ছবিটি। প্রভাস, রানা ডগ্গুবতী, অনুশকা শেট্টি, তামান্নার অভিনয় সমৃদ্ধ করেছে ছবিটিকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.