খেলাধুলা : বলিউড বাদশাহ শাহরুখ খান ধোনির খুব ভক্ত এর আগেও সেটি দেখেছে ভারতবাসী। তবে এবার বোধ হয় ধোনির প্রতি শাহরুখের আবেগ বাঁধ ভেঙ্গে গেল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীহ (আইপিএল) এ কোলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ। অন্যদিকে ১০ বছর ধরে চলা আইপিএল এর ধোনি প্রথম আট বছর খেলেছেন চেন্নাই সুপারকিংসের হয়ে আর শেষ দুই বছর খেলছেন পুনে সুপার জায়ান্টসের হয়ে। পুনের সঙ্গে ২০১৮ সালেই ধোনির চুক্তি শেষ হয়ে যাবে। তাইতো এবার তাকে দলে ভেরাতে মরিয়া কেকেআর। আর সেটি জানালেন স্বংয় কেকেআর মালিক।
শাহরুখ বলেছেন, ধোনিকে কেকেআর এ দেখতে তিনি মড়িয়া হয়ে আছেন। আর সেজন্য ধোনিকে কিনতে হলে প্রয়োজনে প্যান্ট বিক্রি করে দেব। কিন্তু তার আগে ধোনির নাম নিলামে আসতে হবে তো।
সাক্ষাৎকারে শাহরুখ বলেন, পায়জামা বিক্রি করে হলেও ধোনিকে কিনতে আমি সবসময় প্রস্তুত। কিন্তু নিলামের টেবিলে ধোনির নাম কখনোই আসেনি।
ধোনির নেতৃত্বে ২০১০ ও ২০১১ সিজনের আইপিএল ট্রফি ও ২০১০ ও ২০১৪ এর চ্যাম্পিয়ন্স লীগ জিতেছিল চেন্নাই। এরপর ধোনি পুনেতে যোগ দিলেও এবার তাকে অধিনায়কত্ব থেকে সড়িয়ে দেয়া হয়েছে। দেখা যাক, শাহরুখের আশা সামনের পার পূরণ হয় কি না! ইন্ডিয়া টাইমস।
