শাকিবকে নিয়ে ছবি না করার আহ্বান পরিচালক সমিতির

0

বিনোদন : শাকিব খানকে নিয়ে বেশ কিছু দিন ধরেই উত্তপ্ত চলচ্চিত্র পাড়া। বিশেষ করে পরিচালক সমিতির। শাকিবের পরিচালকদের মানহানি করে অসম্মানজনক বক্তব্য দেয়ায় পর থেকেই বেশ উঠে পড়ে লেগেছে পরিচালক সমিতি। ইতোমধ্যে পাঠানো হয়েছে উকিল নোটিশ। তবে এবার আরো শক্ত পদক্ষেপ নিল পরিচালক সমিতির। শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ বন্ধের আহবান জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। দেশের চিত্র পরিচালকদের একমাত্র সংগঠনটি সোমবার ২৪ এপ্রিল এক চিঠিতে এই আহবান জানায়।

চিঠিটি স্বাক্ষর করেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। গত সপ্তাহে শাকিব খানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। পরিচালকদের ‘বেকার’ বলে অসম্মানিত করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান ‘নাম্বার ওয়ান শাকিব খান’ ছবির পরিচালক বদিউল আলম খোকন।

খোকন বলেছিলেন, ‘শাকিবের ব্যক্তিগত সমস্যার কারণে তিনি পরিচালকদের এভাবে বেকার বলে ছোট করতে পারেন না। তিনি যা বলেছেন তা অবমাননাকর।’

সম্প্রতি পারিবারিক বিতর্কের জের ধরে শাকিব খান একাধিক সংবাদমাধ্যমে প্রসঙ্গক্রমে শাকিব বলেন, ‘এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক। তারা এফডিসিতে আড্ডাও মারছেন। কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তা-ই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন?’

পরিচালকদের ‘বেকার’ বলে অসম্মানিত করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.