ফারহান-অধুনার আনুষ্ঠানিক বিচ্ছেদ

0

বিনোদন : অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হলো বলিউড নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও অধুনা ভবানীর। প্রেম করে বিয়ে করেছিলেন ফারহান-অধুনা। তারপর ১৫ বছরের বিবাহিত জীবন। কিন্তু অধুনা ভবানি ও বলিউড অভিনেতা ও নির্মাতা ফারহান আখতারের সম্পর্কে ইতি ঘটলো। যদিও তাদের সন্তান শাকিয়া ও আকিরা এখন মা অধুনার কাছেই থাকবে। তবে তাদের সঙ্গে দেখা করার সুযোগ থাকছে ফারহানের।

সোমবার বান্দ্রার আদালত এই দম্পতির ডিভোর্সের আবেদন গ্রহণ করেছেন। আর এর ফলে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ ঘটলো এ তারকা দম্পতির। গত বছর হঠাৎ করেই বিচ্ছেদের ঘোষণা দেন এ দম্পতি। ২০১৬ সালের অক্টোবরে ডিভোর্সের আবেদনও করেন তারা।

২০০১ সালে বিয়ে করা এই দম্পতি গতবছর ডিভোর্সের আবেদন করলে তাদের বাধ্যতামূলক ছয়মাস অপেক্ষার সময় দেয় আদালত। এই সময় তাদের নিশ্চিত হতে বলে যে তারা আসলেই্ এই সিদ্ধান্ত নিতে চান কিনা। তবে শেষ পর্যন্ত ডিভোর্সের সিদ্ধান্তই নিলেন ফারহান-ভবানি।

ফারহানকে নিয়ে কোনো স্ক্যান্ডালও নেই। তবে কেন এই বিচ্ছেদ? বিচ্ছেদের কারণ অবশ্য দুজনের কেউই জানাননি। কোনো অভিযোগই নেই তাঁদের।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.