১৬ বছর পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আমির

0

বিনোদন : দীর্ঘ ১৬ বছর ধরে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন না বলিউডের মি. পারফেক্টশনিস্ট আমির খান। এমনকি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানেও হাজির হন না এই অভিনেতা।

গতকাল সোমবার (২৪ এপ্রিল) মুম্বাইয়ের মাস্টার দিনাথন মঙ্গেশকর পুরস্কার অনুষ্ঠানে যোগ দিয়ে দীর্ঘ ১৬ বছরের বিরতি ভাঙলেন আমির খান। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ২০০৬ সালের সেরা চলচ্চিত্র ‘দঙ্গল’র সাফল্যের স্বীকৃতির জন্য আমিরকে মনোনীত করা হয়। সংগীতশিল্পী লতা মঙ্গেশকর আমন্ত্রণ জানানোর পর এ পুরস্কার গ্রহণের জন্য অনুষ্ঠানে হাজির হয়েছিলে তিনি। আরএসএস প্রধান মোহন ভাগতের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আমির।

পুরস্কার গ্রহণের পর আমির বলেন, ‘যেসব লেখকরা আমার চলচ্চিত্র লিখেছেন সেসব লেখকদের জন্য এই সম্মাননা। আজকে আমি যে অবস্থানে আছি এটা পরিচালক ও লেখকদের চমৎকার কাজের জন্য। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লতা মঙ্গেশকর, পরিচালক নিতেশ তিওয়ারিসহ অনেকে।

২০০১ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির খান। তারপর আর কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা যায়নি আমির খানকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.