নিজস্ব প্রতিবেদক::‘মেরাজুন্নবী (সা.) ও তামাম আম্বিয়া-আউলিয়া কেরামে’র ওরশ উপলক্ষে নগরির দক্ষিণ বাকলিয়াস্থ বউবাজারে দায়রায়ে গাউছিয়া আহমদিয়া খাজা মঞ্জিলে বুধবার দিনব্যাপী এক কমসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকালে খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে গাউছিয়া, বিকেলে নাতে রাসুল(সা.) সন্ধ্যায় আজিমুশান নুরানী মিলাদ-মাহফিল, রাত সাড়ে ৮টায় ধর্মীয় আলোচনা সভা ও রাতে ছেমার মাহফিল ও কাওয়ালী জলসা।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের(সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাইতলা জহির ভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীল সাংবাদিক মুহাম্মদ মহরম হোসাইন মাইজভাণ্ডারী।প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাজনীতিবিদ মাওলানা নজরুল ইসলাম আশরাফী মাইজভাণ্ডারী।
উক্ত অনুষ্ঠানে জাতি ধর্ম বণ নিবিষেশে সকলকে উপস্থিত থাকার জন্য দায়রায়ে গাউছিয়া আহমদিয়া খাজা মঞ্জিলের পরিচালক মুহাম্মদ নুর উদ্দিন বাদশা ফকির মাইজভাণ্ডারী অনুরোধ জানিয়েছেন।
