নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য ও চট্টগ্রাম জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য দানবীর ড. মাহমুদ হাসান স্মরণে নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপচার্য ড. অনুপম সেন বলেছেন মানুষের ভিতরের মানবতাবাদী মানুষ ছিলেন ড. মাহমুদ হাসান। শুদ্ধ মানবতাকে সামনে রেখে তিনি জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মরণজয়ী লড়াই করে গেছেন। তিনি আরও বলেন, তাঁর স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর এই সোনার বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশে পরিণত হবে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) নগরীর সুপ্রভাত স্টুডিও হলে, ড. মাহমুদ হাসানের নাগরিক শোকসভায় বক্তারা এ কথা বলেন
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য ড. শিরীণ আক্তার বলেছেন, অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে, ড. মাহমুদ হাসান প্রধানমন্ত্রীর স্বপ্ন ভিশন ২১ ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন, তিনি বলেন, চট্টগ্রামের রাজনীতিতে ড. মাহমুদ হাসানের শুন্যতা পূরণ হবার নয়। তিনি শেখ হাসিনার ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার যে, স্বপ্ন দেখছেন, সে স্বপ্নের প্রহরী ছিলেন ড. মাহমুদ হাসান। শেখ হাসিনার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার লক্ষ্যে তরুণ যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, আওয়ামী রাজনীতির জন্য উত্তর চট্টগ্রামে আমরা এক বটবৃক্ষ হারালাম। তিনি তরুণ ও যুবসমাজকে ছায়ার মত আগলে রেখেছিলেন। তিনি বলেন, সকল স্তরে অনিয়মের বিরুদ্ধে ড. মাহমুদ হাসান লড়াই সংগ্রাম করে মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন।
চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক দিদার আশরাফী ও আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার, সদস্য মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু, দুবাই বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনসারুল হক আনসার, ড. মাহমুদ হাসানের জৈষ্ঠ্য সন্তান, আকতার উদ্দিন মাহমুদ পারভেজ। শোক প্রস্তাব ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি সাংবাদিক আলী আহমেদ শাহিন।
এছাড়া তপন দস্তিদার, মাস্টার মীর মোস্তাফিজুর রহমান, হারুন উর রশিদ দিদার ও হুমায়ুন কবিরকে ড. মাহমুদ হাসান বিশেষ সম্মাননা প্রধান করা হয়। ড. মাহমুদ হাসানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও মুনাজত করেন মাওলানা জয়নাল আবেদীন চিশতী।
