নিয়ন্ত্রণ নয়, চট্টগ্রাম হবে তামাকমুক্ত নগরী

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, তামাক নিয়ন্ত্রণ নয়, চট্টগ্রাম নগরী হবে তামাকমুক্ত নগরী।

বুধবার (২৬ এপ্রিল) সকালে কে. বি. আবদুছ সত্তার মিলনায়তনে ইপসা ও আত্মার আয়োজনে সিটিএফকের সহযোগিতায় ‘তামাক নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক বরাদ্দকৃত বাজেট বাস্তবায়ন” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার অনুযায়ী ২০৪০ সালের মধ্যেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন হবে তামাকমুক্ত।

তিনি বলেন, সদইচ্ছা ও আন্তরিকতা থাকলে কোন কাজই কঠিন নয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে তামাকমুক্ত করার লক্ষ্যে বরাদ্দকৃত বাজেট কাজে লাগানোর পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগও কাজে লাগানো হবে। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে তামাকমুক্ত করার লক্ষ্যে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করার জন্য একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তাকে দায়িত্ব দেয়ার কথা জানান।

সভায় ইপসা সহ আয়োজক সংগঠনের পক্ষ থেকে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে অবদান রাখা ও অধূমপায়ী ব্যক্তিত্ব হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বরাদ্দকৃত বাজেট বাস্তবায়নের জন্য কিছু প্রস্তাবনা মেয়রের হাতে হস্তান্তর করা হয়। মতবিনিময় সভায় ইপসার প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান, সিটিএফকে প্রেগাম অফিসার আতাউর রহমান মাসুদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ, সিটি কর্পোরেশনের স্কুল এ- কলেজের শিক্ষক, সাংবাদিক, ধূমপানমুক্ত কোয়ালিশন সদস্য, ধূমপানমুক্ত প্রজন্মের সদস্য, আত্মার সদস্য, এনজিও প্রতিনিধি ও ইপসা প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বরাদ্দকৃত বাজেট বাস্তবায়নের প্রস্তাবনা, ধূমপান ও তামাকের বিভিন্ন ক্ষতিকর বিষয় তুলে ধরেন ইপসার টিম লিডার নাছিম বানু, ফারহানা ইদ্রিছ, লুৎফর রহমান ও সভা সমন্বয় করেন ইপসার মোঃ ওমর শাহেদ হিরো ও মোঃ দিদারুল আলম।

সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শারফ উদ্দিন আহমেদ চৌধুরী, চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডাঃ হুমায়ুন কবির, সিটিএফকের গ্র্যান্ট ম্যানেজার ডাঃ মাহফুজুর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিসেস আনজুমান আরা বেগম, ইপসার মোঃ সাইফুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন ইপসা পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন আত্মার চট্টগ্রাম অঞ্চলের আহবায়ক সাংবাদিক আলমগীর সুবজ সহ সংশ্লিষ্টরা ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.