বিদায়ী সংবর্ধনা প্রত্যাখান করলেন আফ্রিদি

0

খেলাধুলা : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিদায়ী সংবর্ধনা প্রত্যাখান করলেন দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের পর পাকিস্তানের বর্তমান অধিনায়ক মিসবাহ-উল-হক, অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খানসহ আফ্রিদিকে বিদায়ী সংবর্ধনার সিদ্বান্ত জানায় পিসিবি।

বিদায়ী সংবর্ধনা প্রত্যাখানের সিদ্বান্ত জানিয়ে শুক্রবার নিজের ভেরিফায়েড টুইটারে আফ্রিদি বলেন, ‘আলোচনা ও বিদায়ী অনুষ্ঠানের সিদ্বান্ত নেয়ায় নাজিম শেঠি আপনাকে ধন্যবাদ। দুর্ভাগ্যবশত আমার প্রতিশ্রুতির কারনে আমি এসব নিতে পারছি না।

গত রোববার খেলোয়াড়দের বিদায়ী সংবর্ধনা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলাপ-আলোচনা করেন শেঠি ও আফ্রিদি।

ভবিষ্যতে দেশের ক্রিকেটারদের বিদায়ী সংবর্ধনা অব্যাহত রাখান প্রতিশ্রুতি দেন শেঠি। তার এমন সিদ্বান্ত সাধুবাদ জানিয়ে আফ্রিদি বলেন, ‘আমার ইচ্ছা ছিলো নতুন প্রবনতা সৃষ্টি হোক। আমি খুব খুশী মিসবাহ-ইউনিস একটি পরিপূর্ণ বিদায়ী সংবর্ধনা পাবে। আমি আশা করছি, এই প্রবণতা ভবিষ্যতে অব্যাহত থাকবে।’ দ্যা এক্সপ্রেস ট্রিবিউন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.