আনোয়ারা মেরন সান কিন্ডারগার্টেনে ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন

0

আনোয়ারা প্রতিনিধি :  আনোয়ারা উপজেলা সদর জয়কালীহাটস্থ আনোয়ারা মেরন সান কিন্ডারগার্টেনে দিনব্যাপী এক চিকিৎসা ক্যাম্প ১ মে সম্পন্ন হয়েছে। সোমবার চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. এ এইচ এম আজগর আলী চৌধুরী।

কিন্ডারগার্টেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেনের সভাপতিত্বে ও অধ্য মিন্টু সিকদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা কলেজের উপাধ্য রিদোয়ানুল হক, ডা. দুলাল বৈদ্য, কিন্ডারগার্টেনের পরিচালক পরিষদের মোহাম্মদ মিয়া মেম্বার, ইলিয়াছ খান বাবলা, কামাল উদ্দিন, জান্নাতুল ফেরদৌস রচিতা সিকদার শিক মিন্টু কুমার দাশ, হারাধন দাশ সৈয়দ শিবলী ছাদেক কফিল ও তাপস চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফাইরোজ ফারিয়া হ্যাপি, নাসরিক ঝর্না, নিশাত শারমিন (নিশা), জেরিন তাসনিম, প্রিয়াংকা মল্লিক, দিপু দে প্রমুখ।

চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এ এইচ এম আজগর আলী চৌধুরী, ডা. নুর আহমদ, ডা. মো. সাইদুল আনাম, ডা. মো. হারুন-উর-রশীদ ও ডা. নিশাত শারমিন আঁখি। এতে বিনামূল্যে বাত-ব্যথা, হাঁড় ভাঙা, নাক-কান-গলা এবং সাধারণ রোগের প্রায় দেড় শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.