নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পেশার ক্ষেত্রে রাজনীতিমুক্ত থাকলে সংঘাত, হানাহানির আশংখা কম থাকে। ন্যায় নীতি, আইনকানুন ও গঠনতন্ত্রের ভিত্তিতে সংগঠন পরিচালিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে রেজিষ্ট্রার্ড কমপ্লেক্স দলিল লেখক সমিতির ১ নং সাইডে অনুষ্ঠিত চট্টগাম রেজিষ্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির নির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভাষনে মেয়র এ আহবান জানান।
মেয়র বলেন, মেয়রের চোখে সকল নাগরিক এক ও অভিন্ন, সেবার ক্ষেত্রে কোন দলীয় বিবেচনা থাকে না। তবে দায়িত্বশীল রাজনৈতিক দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের ক্ষেত্রে দলীয় কার্যালয়কে রাজনীতির কেন্দ্রবিন্দুতে রাখলে ভাল। রাজনীতিকে দায়িত্বের প্রভাব থেকে মুক্ত রাখাই উত্তম। মেয়র দলিল লেখক সমিতির সকলকে উদার দৃষ্টিতে সদস্যদের স্বার্থ সংরক্ষণ করে দায়িত্ব পালনের আহবান জানান ।
সমিতির সভাপতি আলহাজ্ব এস এম আবুল কাশেম এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মাহবুবুল আলম এর উপস্থাপনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব নুর আলম ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম সদরের ভারপ্রাপ্ত সাব রেজিষ্ট্রার সোহবার হোসেন সরকার,পাহাড়তলী সাব রেজিষ্ট্রার জেড এম ইমরান আলী, সাব রেজিষ্ট্রার রেকর্ড আবদুল বাসেত তালুকদার,বাংলাদেশ দলিল লেখক সমিতি ষ্টিয়ারিং কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রেজা, সদস্য সচিব আবুল কাশেম আজাদ, ভারপ্রাপ্ত মহাসচিব জোবায়ের আহমদ, চট্টগ্রাম রেজিষ্ট্রেশন ককপ্লেক্স রেজিষ্ট্রেশন সমিতির উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ হোসেন চৌধুরী, আলহাজ্ব মো. ইউনুছ, আলহাজ্ব এম আবদুল মালেক, চট্টগ্রাম রেজিষ্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির প্রধান নির্বাচন কমিশনার হুমায়ুন কবির,বিভাগীয় সাধারন সম্পাদক এম মোখতার আহমদ, চট্টগ্রাম জেলা সভাপতি আলহাজ্ব সৈয়দ মো. আবু তালেব, সাধারন সম্পাদক আলহাজ্ব মো. জসিম উদ্দিন, সাবেক সভাপতি মো. ইয়াকুব, ষ্ট্যাম্প ভেন্ডার সমিতির সদর চট্টগ্রাম এর সভাপতি আলহাজ্ব শামসুল আলম সহ অন্যরা।
পরে চট্টগাম রেজিষ্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
