আবার একসঙ্গে সালমান ঐশ্বরিয়া

0

সিটিনিউজবিডি:- আবার একসঙ্গে সালমান-অ্যাশ। তবে পর্দায় একসঙ্গে আসছেন না সালমান-অ্যাশ। তবে শুটিংয়ের প্রয়োজনে একই ছাদের তলায় বলিউডের পুরনো প্রেমিক-প্রেমিকা। সম্প্রতি মেহবুব স্টুডিওতে দেখা মিলল একসময়ের এই লাভ-বার্ডসদের।

খবর অনুযায়ী, সালমান এসেছিলেন ‘বিয়িং হিউম্যান’-এর শুটিংয়ের জন্য। অন্যদিকে ‘হ্যালো’ ম্যাগাজিনের ফটোশুটের জন্য মেহবুব স্টুডিওতে হাজির ছিলেন ঐশ্বরিয়া। তবে সূত্রের খবর, দুজনে এক ছাদের তলায় থাকলেও দেখা করেননি একে অপরের সঙ্গে। স্টুডিও-তে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সময় ছিল আলাদা।

ঈদে মুক্তি পেয়েছে সালমানের ‘বজরঙ্গি ভাইজান’। ৩ দিনের মধ্যে সব রেকর্ড ভেঙে এই ছবি ঢুকে গিয়েছে এক শ কোটির ক্লাবে। নিজের দেশ থেকে হারিয়ে যাওয়া একটি ছোট মেয়েকে তার নিজের দেশে ফিরিয়ে দেওয়ার কাহিনী ‘বজরঙ্গি ভাইজান’। এই সিনেমায় সাল্লুর বিপরীতে দেখা গিয়েছে কারিনা কাপুরকে।

অন্যদিকে এ বছরই বলিউডে ‘জাজবা’ ছবিতে কামব্যাক করছেন অ্যাশ। এ ছাড়া সর্বজিৎ সিংহের জীবন নিয়ে ‘বায়োপিক’ তৈরি করেছেন পরিচালক উমঙ্গ কুমার। যেখানে সর্বজিতের বোন দলবীর কৌরের ভূমিকায় অভিনয় করবেন ঐশ্বরিয়ার।‌

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.