সিটিনিউজবিডি:- ভিড় থেকে দূরে প্রেমিকের জন্মদিন পালন করতে বলিউডের দুই লাভবার্ডস পাড়ি দিয়েছিলেন লন্ডন। তবে শুটিংয়ের প্রয়োজনে রণবীর ফিরে এলেও, বিদেশে কিছু দিনের জন্য থেকে যান দীপিকা। সম্প্রতি লন্ডনে ছুটি কাটিয়ে মুম্বাই ফিরেছেন নায়িকা। আর দীপিকাকে চমকে দিতে এক গুচ্ছ গোলাপি ফুল নিয়ে এয়াপোর্টের বাইরে দাঁড়িয়ে ছিলেন রণবীর সিং।
রণবীরের এই প্ল্যান সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না দীপিকা। তাই বিমানবন্দরের বাইরে রণবীরকে দেখে রীতিমতো চমকে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রণবীর প্রায় তিন ঘণ্টা এয়াপোর্টের পার্কিং জোনে গাড়ির মধ্যে বসে অপেক্ষা করছিলেন দীপিকার। সকাল ৪টা নাগাদ বিমানবন্দরের বাইরে দেখা মেলে নায়িকার। রণবীরকে দেখে আহ্লাদে আটখানা হন নায়িকা।
বলিউডের ভেততের খবর, আগামী বছর নভেম্বরে আংটি বদল করতে চলেছে এই প্রেমিক যুগল। তবে লোক মুখে মুখে ছড়ালেও এখনও নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি এই সেলেব জুটি।
‘রামলীলা’-এর পর আবার পর্দায় ফুটে উঠতে চলেছে দীপিকা-রণ কেমিস্ট্রি। এবার সঞ্জয় লীলা বনসালির ছবি ‘বাজিরাও মস্তানি’। এখানে পেশোয়ার বাজিরাও রণবীর এবং মাস্তানি দীপিকা। এ ছাড়া ছবিতে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়াও।
এ বিভাগের আরও খবর
