রাঙামাটিতে বৈশাখী পুর্নিমার র‌্যালী ও ধর্মসভা

0

সাইফুল উদ্দীন,রাঙামাটি প্রতিনিধি::রাঙামাটিতে বুদ্ধ পুজা, সীবলী মুর্তি জীবন্যাস, সংঘ দান, অষ্টপস্কিার দান, বুদ্ধ মুর্তিদানের মধ্য দিয়ে বৈশাখী পূর্নিমা উদযাপন করা হয়।
দিনটি উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালী ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলার কাউখালী উপজেলার পোয়াপাড়া শান্তি নিকেতন বৌদ্ধ বিহার থেকে বৈশাখি পূর্নিমার র‌্যালী বের হয়।

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার মহাসচিব ভদন্ত নন্দবংশ থের এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত র‌্যালীতে বিহারের দায়ক-দায়িকাগন ছাড়াও বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন। পোয়াপাড়া শান্তি নিকেতন বৌদ্ধ বিহার থেকে র‌্যালীটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবারো বিহারে এসে শেষ হয়। সেখানে বৌদ্ধ ভিক্ষুগন উপস্থিত পূণ্যার্থীদের ধর্মীয় দেশনা দেন। প্রধান আলোচক ছিলেন উত্তমানন্দ বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অজিতানন্দ মহাথের।

এসময় বক্তব্য রাখেন ছোট ডলু বৌদ্ধ বিহারের ধর্মীয় গুরু উত্তরা ভিক্ষু, কাউখালী পোয়াপাড়া বৈশাখী পুর্নিমা উদযাপন কমিটির সচিব অমর শান্তি কার্বারী বাবু তপন তালুকদার লক্ষী, কনিষ্ট বড়–য়া প্রমুখ। এছাড়াও উপজেলার জনপ্রতিনিধিগন এতে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.