শিব মন্দির ভাংচুরে জড়িতদের শাস্তির দাবী জানান মেয়র

0

নিজস্ব প্রতিনিধি :  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন শিব মন্দিরে হামলা এবং ভাংচুরের সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।চট্টগ্রাম নগরীর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে গত রোববার(১৪মে) শিব মন্দিরে ত্রিশূল চুরি ও মন্দির এবং মূর্তি ভাংচুর এর ঘটনা সরেজমিনে দেখতে সোমবার (১৫ মে) রাতে গেলে মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন হামলায় জড়িতদের শাস্তির দাবী জানান ।

মেয়র শিব মন্দিরের ভাংচুরের অংশ সহ মন্দির ঘুরে দেখেন।এ সময় স্থানীয় কাউন্সিলর হাবিবুল হক, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জন্মাষ্টমি পরিষদের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট চন্দন তালুকদার, সনাতন ধর্মীয় নেতা নিধু পালিত, টিসু মল্লিক, অসীত কর, রামু সহ পূজাউদযাপন কমিটি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ মেয়রের সাথে ছিলেন। শিব মন্দির পরিদর্শন শেষে মেয়র আ জ ম নাছির উদ্দীন সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়ে মেয়র বলেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ-সম্প্রদায়-দল-মত নির্বিশেষে সকল নাগরিকদের জন্য শান্তি ও নিরাপদ দেশ। বিশেষ করে চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ এলাকা। চট্টগ্রামের মানুষ সহঅবস্থান ও শান্তিতে বসবাস করে আসছে। হয়ত কোন অশুভ শক্তির ইশারায় শিব মন্দিরে একটি অঘটন ঘটেছে। তা অনাকাংখিত এবং দুঃখ জনক।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.