১৫০০ কোটির ক্লাবে ‘বাহুবলী ২’

0

বিনোদন : ‘বাহুবলী টু’ বা বাহুবলী দ্য কনক্লুশান ঝড়ে উত্তাল ভারত। ভারতীয় সিনেমার ইতিহাসে বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছে এস এস রাজামৌলি পরিচালিত ছবিটি।

গত ২৮ এপ্রিল তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। ভারতে প্রায় আট হাজার স্ক্রিনে একসঙ্গে দেখানো হচ্ছে ‘বাহুবলী ২’।

একের পর এক রেকর্ড তৈরি করছে এই ছবি। প্রথম দিনেই এর আয় ছিল ১০০ কোটি রূপি। প্রথম উইকেন্ডে তা ছাড়ায় ৩০০ কোটির হিসেব। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রামায়া কৃষ্ণা, সত্যরাজ, নাসের প্রমুখ।

এবার সিনেমাটির আয়ের রেকর্ড দাড়িয়েছে ১৫০০ কোটি রুপি। ভারতীয় কোনো সিনেমা হিসেবে প্রথম এ মাইলফলক স্পর্শ করেছে। আর এ জন্য সময় নিয়েছে মাত্র ২১ দিন।

ভারতীয় বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা টুইটারে জানিয়েছেন, ২১ দিন শেষে, ভারতে সিনেমাটি সব মিলিয়ে আয় করেছে ১২২৭ কোটি রুপি এবং ভারতের বাইরে আয় করেছে ২৭৫ কোটি রুপি। সব মিলিয়ে আয় ১৫০২ কোটি রুপি। বলিউড লাইফ ডটকম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.