বিনোদন : বিভিন্ন কারণেবিচ্ছেদের পরও বন্ধুত্ব বজায় রাখাটা এখন বলিউডের নতুন ট্রেন্ড। ঠিক সেই কারণেই বোধহয় হৃতিক ফের ফিরছেন তার প্রাক্তন স্ত্রী সুজানের কাছে। ২০১৪-এ ডিভোর্স হয়ে গেছে তাদের। কিন্তু তারপরও বহু সময় একসঙ্গে কাটিয়েছেন তারা। কখনও ছেলেদের সঙ্গে নিয়ে ছুটি কাটাতে বিদেশে গিয়েছেন। কখনও বা মুম্বাইয়ের পার্টিতে এক সঙ্গে এনজয় করেছেন তারা। হাজার হোক হৃতিক-সুজান একেবারে ছোটবেলার বন্ধু।
সম্প্রতি হৃতিক-সুজানকে আরও বেশি করে ঘনিষ্ঠ হতে দেখা যাচ্ছে। এবার মুম্বই মিরর সূত্রে খবর, হৃতিক নাকি তার প্রাক্তন স্ত্রীকে নিয়ে আজাকাল বেশিই চিন্তিত। হৃতিক মুম্বাইয়ের জুহুতে সুজানের জন্য একটি কোটি টাকার অ্যাপার্টমেন্ট কিনেছেন। যেটি হৃতিকের নিজের বাড়ি থেকে মাত্র ১৫ মিনিট দূরত্বে। প্রাক্তন স্ত্রীকে উপহার হিসেবে এটি দিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রের খবর।
প্রসঙ্গত, হৃতিক থাকেন তার বাবা-মা রাকেশ রোশন ও পিঙ্কি রোশনের সঙ্গেই। এবার সুজানও থাকবেন তার কাছেই।
প্রসঙ্গত, বিবাহ বিচ্ছেদের পর থেকে সুজান তার দুই ছেলেকে নিয়ে আন্ধেরিতে একটি ভাড়া বাড়িতে থাকেন। যদিও হৃতিক সুজানের বিয়ে যাতে না ভাঙে তার যথেষ্ঠ চেষ্টা করেছিলেন তাদের দুজনের পরিবার। তবে শেষপর্যন্ত আটকানো যায়নি। তবে টানা তিন বছর আলাদা থেকেও হৃতিক-সুজান পুরোপুরি আলাদা হতে হয়তো পারেননি। হয়ত সেই টানেই ফের তারা একে অপরের কাছে ফিরছেন।
