বিনোদন : ‘চ্যাম্প’ নিয়ে শিগগিরই আসছেন দেব। আর এতে অভিনয় করেছেন দেবের বাস্তব-জীবনের গার্লফ্রেন্ড রুক্মিনী। দেব ও রুক্মিনীর সিনেমার বাইরের প্রেম কাহিনী মোটামুটি সবাই জানেন। এবার দেখা যাবে স্ক্রীনে। তবে এরমধ্যে একটি ছবি বলছে আবার ভিন্নকথা।
রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চ্যাম্প’ দিয়ে প্রযোজনায় হাতেখড়ি হচ্ছে দেবের। এ ছবিতে ডেবিউ হচ্ছে মডেল রক্মিণীর। ভারতীয় মিডিয়ার খবর, দেবের রিয়েল লাইফ বান্ধবীও তিনি। সে কারণেই তাঁদের বিয়ের ছবি নিয়ে এত উত্তেজনা তৈরি হয়েছে সিনে মহলে। তবে এ বিয়ে বাস্তবের নয়। ‘চ্যাম্প’-এ সম্ভবত রয়েছে এই বিয়ের দৃশ্য। কারণ ছবির প্রচারেই এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে টিম ‘চ্যাম্প’।
রবিবার মুক্তি পেল এই ছবির ট্রেলার। আর সেখানে তৈরি হল নতুন ট্রেন্ড। এই প্রথম মুম্বাইতে ‘টুইটার ইন্ডিয়া’র অফিস থেকে কোনও বাংলা ছবির জাতীয় প্রোমোশন হল। এ দিন টুইটার লাইভে ছিলেন দেব, রুক্মিণী। অনুষ্ঠানটি পরিচালনা করেন রামকমল মুখোপাধ্যায়। সাংবাদিক হিসেবে জীবন শুরু করলেও বর্তমানে তিনি লেখক-প্রযোজক হিসেবে পরিচিত।
এক বক্সারের জীবনের ওঠা পড়ার কাহিনি নিয়ে চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী।
ছবিতে দেব ছাড়াও দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, অরিন্দম শীল, কৌশিক গঙ্গোপাধ্যায়, লাবনী সরকার। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদে মুক্তি পাবে ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার’-এর প্রথম ছবি ‘চ্যাম্প’।
