জলাবদ্ধতায় চট্টগ্রাম

0

কাজী ইব্রাহিম সেলিম : বৃষ্টি হলেই জলাবদ্ধতায় চট্টগ্রাম গণমাধ্যমে আলোচিত শিরোনাম থাকে । ৩০ মে মাঝরাত থেকে বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম নগরীর রাস্তাঘাটে পানি উঠে গেছে।

কোমর পানিতে মানুষ হাবুডাবু খেতে দেখা গেছে। তলিয়ে গেছে শহরের ঘর বাড়ির নিচ তলা। রাস্তায় যানবাহনও আটকা পড়েছে। নগরীর ২ নং গেইট, চকবাজার, মুরাদপুর, বাদুত তলা, নাসিরাবাদ হাউজিং সোসাইটিসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কোমর থেকে বুক পর্যন্ত পানি উঠেছে। নষ্ট হয়েছে মানুষের আসবাপত্র।

অনেকের দোকানের পণ্যসামগ্রীতেও পানি ঢোকেছে। অনেক মানুষ কর্মস্থলে যেতে পারে নি। আগ্রাবাদ এলাকায় সাম্পানে চড়ে অনেকে যাতায়াত করেছে। ভ্যান গাড়ী চালকদের রুজি ভাল হয়েছে। তবে আনন্দ পেয়েছে শিশুরা, তারা সড়কের ওপর পানিতে সাঁতার কেঁটে সুমিং পুলের স্বাদ মিটিয়েছে। কিছু লোক ঝুঁকির মধ্যে নিজের যান নিয়ে গর্ন্তব্যে পৌঁছলেও পানির স্রোতে হাত থেকে ব্যাগটিও নিয়ে গেল। নিয়ে গেল অনেকের ঘরে ঢোকার চাবিটিও।

ছিনতাইকারীরমত তাবাদিয়ে মানুষের জিনিপত্র নিয়ে গেলেও পানির স্রোতের বিরুদ্ধে কেউ কারো নিকট অভিযোগ করতে পারে না। বেলা ১০ টার দিকে বৃষ্টির পানি নেমে গেলে জনজীবন স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে।

লেখক-  ভুক্তভোগী শিক্ষার্থী পরিষদ, চট্টগ্রাম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.