চন্দনাইশে ভ্রাম্যমান আদালত পরিচালনায় জরিমানা

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লুৎফুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ মুদির দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার ৩১ মে বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান চন্দনাইশ সদর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আজমীর সুইটস এর মালিক মো. মহিউদ্দিন (৩৫) কে নোংরা ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে ভোক্ত অধিকার আইন-২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারামতে ৫ হাজার টাকা জরিমানা করে ও গাছবাড়ীয়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আজাদ ষ্টোরের মালিক আবদুর রহিম (২৭) কে ভেজাল ঘি শাহনুর ও বাঘাবাড়ী বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪১ ও ৫০ ধারামতে ১০ হাজার টাকাসহ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে। এ সময় চন্দনাইশ থানার এস আই বাবুল, নির্বাহী অফিসের প্রধান সহকারী মো. মোসলেম উদ্দিন পিয়ারু উপিস্থত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.