কক্সবাজারে মোরা’য় ক্ষতিগ্রস্তদের ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা সহ ত্রাণ বিতরণ করছে ছাত্রলীগ। গত তিনদিন ধরে ধারাবাহিকভাবে কক্সবাজারের উখিয়া,টেকনাফ,মাতারবাড়ির বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে।
ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের নির্দেশে গত তিনদিন ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে এবং পৃথকভাবে ত্রাণ বিতরণ করছেন ছাত্রলীগের অর্ধশত কেন্দ্রীয় নেতা।
গত শনিবার মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা ত্রাণ বিতরণে অংশ নেয় ছাত্রলীগ। এসময় তারা নগদ এক হাজার টাকা ও চাল-ডালসহ নিত্যপণ্য সামগ্রীর একটি করে প্যাকেট ২০০ জন ক্ষতিগ্রস্তের মাঝে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইয়াজ আল রিয়াদ, মহেশখালির তারুন্যনির্ভর মেধাবী ছাত্রনেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-পাঠাগার সম্পাদক সোহেল আরমান,কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-স্কুল ছাত্র সম্পাদক সৈয়দ আরাফাত, ইরফানুল আলম জিকু সদস্য, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম প্রমুখ।
এর আগে শুক্রবার(২জুন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর থেকে আওয়ামী লীগের ৫টি টিম কক্সবাজারে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করে।
এসময় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সোহেল আরমান জানান,”ঘূর্নিঝড় মোরার তান্ডবে লন্ডভন্ড হয়ে যাওয়া প্রবালদ্বীপ সেন্টমার্টিন ও শাহপরীরদ্বীপ,কুতুবদিয়া,মহেশখালি পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করেছেন যৌথভাবে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রতিনিধিদল ও কেন্দ্রীয় ছাত্রলীগ সহ জেলা ছাত্রলীগ”।
