ইমরান-খুশী কবিরের বিরুদ্ধে মামলা

0

সিটিনিউজ ডেস্ক::প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিকর বক্তব্য দেয়ার অভিযোগ এনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও মানবাধিকার কর্মী খুশি কবীরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চকবাজারের এক ব্যক্তি।

মামলার বাদী হাজী মোহাম্মদ বাদল নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন।

রোববার ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি দায়ের করেন বাদল। মামলায় ইমরান ও খুশী কবির ছাড়াও আরও দেড় শতাধিক জনকে আসামি করা হয়েছে।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। এ বিষয়ে আদেশ পরে দেয়া হবে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালের ২৬ মে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে আসামিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তাদের বক্তব্য পর দিন বিভিন্ন পত্র-পত্রিকায় আসে। এতে তার মানহানি হয়েছে বলে আদালতে মামলাটি দায়ের করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.