৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আসামি পলাতক

0

নিজস্ব প্রতিবেদক::বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন পুরাতন ব্রীজঘাট সংলগ্ন বালির মাঠ হতে ৩৫হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৯ জুন) রাত সাড়ে ১০ টায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক আব্দুর রহিম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ সময় ইয়াবা বহনকারী মোঃ মুছা আলী(৩৫) পালিয়ে যায়। পলাতক আসামীর বাড়ি আনোয়ারা থানাধীন মধ্যম গহিরা মালি পাড়ায়।

অভিযান চলকালে একটি কাদা মাখানো প্লাস্টিকের সাদা ব্যাগে থাকা ৩৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিশ্বস্ত সূত্রে পাওয়া গোয়েন্দা পুলিশ দল ঘটনাস্থলে পৌছলে আসামী দ্রুত লোকজনের ভীড়ের মধ্যে পালিয়া যায়।
পলাতক আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.