দেশের উন্নয়নে সমাজসেবী সংগঠনে ভূমিকা অপরিসীম

0

নিজস্ব প্রতিবেদক::রোটারি ক্লাব অব রিভারাইন হালদা’র চার্টার প্রেজেন্টেশন ও ১ম অভিষেক অনুষ্ঠান নগরীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ক্লাব অ্যাডভাইজার রোটারিয়ান ডা. মঈনুল ইসলাম মাহমুদ এর স্বাগতিক বক্তেব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে পর্যায়ক্রমে ১ম পর্বের সভাপতিত্ব করেন চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ ওমর আলী ফয়সল পিএইচএফ ও ২য় পর্বে সভাপতিত্ব করেন রোটারিয়ান মোহাম্মদ খোরশেদুল আলম।

অনুষ্ঠানের প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল আসলাম মাহমুদ বলেন, সরকারের একার পক্ষে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। দেশের সামগ্রিক কল্যানে সামাজসেবী সংগঠন গুলোর ভূমিকা অপরিসীম। তিনি আশাবাদ ব্যক্ত করেন রোটারি ক্লাব অব রিভারাইন হালদা তাদের স্বাতন্ত্র কর্মপ্রচেষ্টর মাধ্যমে অন্যান্য সমাজসেবী সংগঠনের নিকট অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি ক্লাবের গৃহিত বিভিন্ন শক্ষিা, স্বাস্থ্য ও সমাজসেবা প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। ডিস্ট্রিক্ট গভর্ণর প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন রাঙ্গামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের গৃহ নির্মাণ, বৃক্ষরোপন, স্বাস্থ্যসেবা প্রদান, স্যানিটেশন ও শিক্ষা কার্যক্রম চালানোসহ আর্তমানবতা সেবার বেশ কিছু উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ২০১৭-২০১৮ সূচনা করল রোটারি ক্লাব অব রিভারাইন হালদা।

তিনি বলেন ১৯০৫ সালে আমেরিকার শিকাগো শহরে মাত্র ২৬.৫০ ডলার দিয়ে যাত্রা শুরু করা রোটারি বর্তমানে অর্থের পরিমাণ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ডিস্ট্রিক্ট চীফ অ্যাডভাইজার পিডিজি এম এ আউয়াল বলেন বর্তমানে বিশ্বের ২০০টি দেশে ৩৫ হাজারের অধিক ক্লাবে প্রায় ১৩ লাখ রোটারিয়ান আর্তমানবতার সেবায় কাজ করছে। ক্লাব অ্যাডভাইজার রোটারিয়ান ডা. মঈনুল ইসলাম মাহমুদ বলেন, রিভারাইন হালদা শিক্ষা, স্বাস্থ্য ও সুপেয় পানির উপর বিশেষ গুরুত্বআরোপ করে ২০১৭-১৮ বর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে তম্মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প গভীর নলকূপ, পাবলিক টয়লেট, রোটারি বিলবোর্ড স্থাপন, লিটারেসী, বৃক্ষরোপণ ও হেলথক্যাম্প।

বক্তব্য রাখেন ডিএফএল ফারজানা হক রূপসা, লেফটেনেন্ট গভর্ণর পিপি আজফার আলী, ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি রেজাউল করিম, ডিস্ট্রিক্ট কো-অডিনেটর পিপি মেহেরাজ তাসলিম সাফি, ডেপুটি গভর্ণর পিপি ফজলে আজিজ বাবুল, অ্যাসিসটেন্ট গভর্ণর পিপি সৈয়দ লিয়াকত হোসাইন চৌধুরী, ক্লাব বিল্ডার্স পিপি আজিজুল হক, স্পন্সারিং ক্লাবের আইপিপি জাহাঙ্গীর আলম জীম, ডিস্ট্রিক্ট ট্রেজারার পিপি মনিরুজ্জামান, ডিস্ট্রিক্ট এডিটর আফতাব উদ্দিন সিদ্দিীকী, ডিস্ট্রিক্ট চীফ সার্জেন্ট অ্যাট আর্মস ও ডিআরসিসি সৈয়দ তারেক-সহ জেলা ৩২৮২ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের ২য় পর্বে প্রেসিডেন্ট খোরশেদ ২০১৭-২০১৮ রোটাবর্ষের বোর্ড পরিচয় করিয়ে দেন তা নিন্মরূপ: প্রেসিডেন্ট রোটারিয়ান খোরশেদুল আলম, আইপিপি ও ক্লাব ট্রেনার রোটারিয়ান মোহাম্মদ ওমর আলী ফয়সল পিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান জাহেদ আহমদ শরীফ, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আনজুমান আরা, সেক্রেটারি রোটারিয়ান সাইফুদ্দীন শাহীন, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান মো: জাবেদ, রোটারিয়ান মো: গোলাম কিবরিয়া, ট্রেজারার রোটারিয়ান মো: ওমর ফারুক, ডিরেক্টর যথাক্রমে আর্কিটেক্ট ইরশাদুল আলম, রোটারিয়ান ইফানুল আলম দোভাষ, রোটারিয়ান মো: সাকের উল্লাহ চৌধুরী, রোটারিয়ান মো: মুজিবুর রহমান, রোটারিয়ান কাজী ইসতিয়াক আহমেদ, এডিটর রোটারিয়ান মো: শাহাজাহান বাদশা, সার্জেন্ট এ্যাট আর্মস রোটারিয়ান মো: মহসিন, রোটারিয়ান মো: আলতাফ উদ্দীন, রোটারিয়ান আবদুল্লা আল মামুন এছাড়া ক্লাব মেম্বার রোটারিয়ান লাইজু, রোটারিয়ান জমির উদ্দীন, রোটারিয়ান সিহাব, রোটারিয়ান কামরুল প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে হালদা নদীর উপর একটি ফ্যাশেন শো ও চট্টগ্রামের ঐতিহীবাহী মেজবানের খাবার পরিবেশন করা হয়।
বার্তা প্রেরক,

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.