চোরাই মোটর সাইকেলের হোতাসহ ৫ সদস্য গ্রেফতার

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম মহানগরী ও এর আশেপাশের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটর সাইকেল চুরির হোতাসহ পাঁচ মোটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দ পুলিশ। এ সময় চোরাইকৃত ৮টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আরিফ ওরফে গিরাবাজ আরিফ(২৬), মোঃ শাহেদ(২৩), মোঃ ইসমাইল(২৮), মোঃ আমানত উল্লাহ রাব্বী (২২), মোঃ ইউসুফ(৩৪)।

মঙ্গলবার ৪ জুলাই দুপুর ১২টা হতে ৫ জুলাই ভোর ৫ টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিবি-বন্দর ও পশ্চিম) জনাব মোঃ মারুফ হোসেনের নির্দেশনায় অভিযান পরিচালিত হয়।

আসামীদের নিকট হতে ৪টি ইয়ামাহা,একটি করে পালসার,ওয়ালটন, বাজাজ প্লাটিনা ও সুজুকি মোটর সাইকেল ও মোটর সাইকেলের চ্যাসিস সহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ আরিফ ওরফে গিরাবাজ আরিফ (২৬) একটি পেশাদার মোটর সাইকেল চোর সিন্ডিকেটের হোতা। সে নিজে মোটর সাইকেল চুরি করে এবং চোরাই মোটর সাইকেল সংগ্রহ করে বিক্রয় করে থাকে।

আসামী রাব্বি, শাহেদ, ইসমাইল, ইউসুফ-রা ইউসুফের সাথে চোরাই মোটর সাইকেল সংগ্রহ করে অনলাইন ফেইসবুক পেইজে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে অন্যান্য এজেন্টদের সহায়তায় ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া, কক্সবাজার সহ বৃহত্তর চট্টগ্রাম এলাকায় বিক্রয় করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বায়েজীদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.