তদন্ত কর্মকর্তার কার্যালয়ে বাবুল আক্তার

0

নিজস্ব প্রতিবেদক::স্ত্রী হত্যা মামলার তদন্ত কর্মকর্তার সাথে কথা বলতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা কার্যালয়ে এসেছেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে তিনি সিএমপি কার্যালয়ে আসেন।

মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. কামরুজ্জামান জানান, মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার তদন্তের প্রয়োজনে কথা বলতে বাবুল আক্তারকে ডাকা হয়েছে। এজন্যই তিনি এসেছেন।

এর আগেও বিগত বছরের ১৫ ডিসেম্বর বাবুল আক্তার সিএমপিতে এসে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে দেখা করেন। স্ত্রী খুনের মামলার বাদী হিসেবে ওইদিন বাবুল আক্তার সিএমপিতে তদন্তকারী কর্মকর্তা কামরুজ্জামানের কার্যালয়ে হাজির হয়ে তার সঙ্গে কথা বলেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ও.আর. নিজাম রোডে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার নিজে বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.