ছিটবাসীদের অভিনন্দন জানালো প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0

সিটিনিউজবিডিঃ  দীর্ঘ প্রতীক্ষার পর ছিটমহলবাসীরা তাদের জাতিসত্তার স্বীকৃতি পাওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল (শুক্রবার) রাতে এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, দীর্ঘ ৬৮ বছর পর তাঁরা তাঁদের পরিচয়, নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসের সুযোগ এবং প্রিয় মাতৃভূমির জাতীয় পতাকা ও মানচিত্র পেয়েছে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের অন্য নাগরিকদের সঙ্গে তাঁদের কোনো পার্থক্য নেই। তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সরকার সে ধরনের ব্যবস্থাই নেবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.