জঙ্গিগোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের আফগান প্রতিষ্ঠাতা মৃত!

0

সিটিনিউজবিডিঃ জঙ্গিগোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, গোষ্ঠীটির  আফগান প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানি অন্তত এক বছর আগে মারা গেছে। সেই সূত্রের ভাষ্য, দীর্ঘ অসুস্থতার পর হাক্কানি মারা গেছে। তাকে আফগানিস্তানেই দাফন করা হয়েছে। আজ (শনিবার) বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, হাক্কানির মৃত্যুর বিষয়ে কয়েক বছর ধরেই গুজব আছে। সবশেষ তথ্যের সত্যতাও নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়নি।

হাক্কানির মৃত্যুর খবর গতকাল শুক্রবার পাকিস্তানি গণমাধ্যমেও এসেছে। তবে আফগানিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার ভাষ্য, হাক্কানি ছয় বছর আগে মারা গেছে। হাক্কানি নেটওয়ার্ক তাদের নেতার মৃত্যুর তথ্যের সত্যতা কখনোই স্বীকার করেনি। পরিবারের সঙ্গে জড়িত এক ব্যক্তি হাক্কানির মৃত্যুর বিষয়ে গতকালের প্রতিবেদন অস্বীকার করেছেন।

বিবিসির কাছে তিনি দাবি করেন, জালালুদ্দিন হাক্কানি এখনো বেঁচে আছেন। তবে তিনি অসুস্থ। পাকিস্তানের আদিবাসী অঞ্চলভিত্তিক হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আল-কায়েদা ও তালেবানের সংশ্লিষ্টতা আছে। আফগানিস্তানে অনেক সংঘবদ্ধ হামলার পেছনে তাদের দায় আছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.