বোয়ালখালী প্রতিনিধি, সিটিনিউজ: বোয়ালখালীতে অতিরিক্ত মদপানে সুজিত দে (৫০) নামের এক আচার বিক্রেতার মৃত্যু হয়েছে ।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ছনদন্ডী গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত সুজিত ছনদন্ডীর গ্রামের মনোরঞ্জনের বাড়ীর অনিল চন্দ্র দে এর ছেলে।
বুধবার(১৬ আগস্ট) রাতে অতিরিক্ত মদপান করে ঘুমাতে যায়।
এরপর বৃহস্পতিবার দুপুরে সদস্যরা ডাকতে গেলে তাকে মৃত দেখতে পান বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আবদুল শুক্কুর।
সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন এ ঘটনা নিশ্চিত করে বলেন, সুজিত আচার বিক্রি করে সংসার চালাতো।
