চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সুপার নিহত

0

চকরিয়া প্রতিনিধি::চকরিয়া উপজেলার মালুমঘাট রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহিউদ্দিন (৪০) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। ১৮আগস্ট দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ডুলাহাজারা রিংভং ছগিরশাহকাটা গেইট সংলগ্ন এলাকায় আহত হয়। ওইদিন রাত ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড ছগিরশাহ কাটা এলাকার মৃত আবদুর রশিদের পুত্র বলে জানা গেছে।

জানা যায়, রিংভং রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহিউদ্দিন ছগিরশাহ কাটা গেইট সংলগ্ন জামে মসজিদের খতিবের দায়িত্বও পালন করে আসছে। গত ১৮ই আগস্ট হেঁটে ওই মসজিদে যাওয়ার সময় বেপরোয়া গতিতে যাওয়া একটি গাড়ি ধাক্কা দিলে মুহিউদ্দিন সড়ক থেকে ছিটকে পড়ে। সেখান থেকে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করে। পরে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মালুমঘাট পুলিশ ফাড়ির আইসি এসআই রুহুল আমিন জানান, মসজিদে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিলো। ওইসময় হঠাৎ করে একটি গাড়ির ধাক্কা দিলে খাদে পড়ে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মালুমঘাট খ্রীষ্টান হাসপাতাল ভর্তি করে। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে চমেকে নিয়ে যায়। সেখানে রাত ১১টার দিকে মারা যায়। তবে ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.