চট্টগ্রামে এ্যাপোলো টেলিহেলথ্ ক্লিনিকের উদ্বোধন

0

মোহাম্মদ হানিফ, সিটিনিউজ::চট্টগ্রামে এ্যাপোলো হাসপাতাল গ্রুপ এর সুপার স্পেশালিটি টেলিক্লিনিকের শুভ উদ্বোধন হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) সকালে নগরীর বিটিআই ল্যান্ডমার্ক ক্রিস্টাল কর্পোরেশনে এর উদ্বোধন হয়।

এ সুপার স্পেশালিষ্ট টেলিক্লিনিকের উদ্বোধনীর মধ্যে দিয়ে চট্টগ্রামের রোগীরা এ্যাপোলো থেকে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তাররা উন্ন্তমানের সেবা প্রধান করবেন। এ্যাপোলো টেলিহেল্থ সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট প্রেমানন্দ এ টেলিক্লিনিকের শুভ উদ্বোধন করেন।

এতে প্রধান অতিথি ছিলেন ক্রিসটাল হেল্থ সার্ভিসের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন, চিফ ফাইনান্সিয়াল আশফিক মোহাম্মদ, ভারতের বিশেষজ্ঞ ডাক্তার জে.কে.এ জামিল, সিনিয়র কন্সালটেন্ট সার্জিকেল গেস্ট্রোএন্ট্রোলোজিস্ট, ডাঃ রিফাত শওকত হালি সিনিয়র কন্সালটেন্ট , ডাঃ কুনাল পাটেল সিনিয়র কন্সালটেন্ট নি সার্জেন, হেড অব সেলস্ মোঃ মাসুদ আলম, সেন্টাল কো অডিনেটর, মোঃ মেহেদী হাসান।

ছবি:মোহাম্মদ হানিফ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ উল্লাহ বলেন, চট্টগ্রামে এই প্রথম বারের মত আধুনিক সেবা নিয়ে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে রোগীদের সেবা দেয়া আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এর মাধ্যমে আমরা রোগীদের উন্নত মানের সেবা প্রদান করার জন্য প্রস্তুতি আছি।

বক্তারা বলেন এ্যাপোলো টেলি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, এর মাধ্যমে দেশের বাহিরে ব্যায়বহুল খরচ ও সময় অনেকাংশে কমে যাবে। এ সময় ভারতের চেন্নাই এ্যাপোলো হাসপাতাল থেকে চট্টগ্রামে এ্যাপোলো স্পেশালিটি টেলি ক্লিনিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাঃ শ্রীনিধি রোগীদের সাথে কথা বলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.