সৌদি আরবে পৌঁছেছেন ৮০ হাজার হজযাত্রী

0

সিটিনিউজ ডেস্ক:: চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৮০ হাজার ৪৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৩৪০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৭ হাজার ১৫৬ জন।

বাংলাদেশ বিমানের ১২১ টি ও সৌদি এয়ারলাইন্সের ১২৬ টিসহ মোট ২৩৮ টি ফ্লাইটে এসব হজযাত্রীরা সৌদি গেছেন।

শনিবার হজ ক্যাম্প সূত্রে এসব তথ্য জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত ভিসা হয়েছে মোট ১ লাখ ২২ হাজার ৮৬১ জনের। হজের উদ্দেশ্যে সৌদি পৌঁছেছে ৮০ হাজার ৪৯৬ জন। ভিসার জন্য অাবেদন জমা হয়েছে ১ লাখ ২৪ হাজার ৪৮৫ জন। এখনও ৪ হাজার ৩৩৭ হজযাত্রীর ভিসা হয়নি।

এদিকে হজ পরিচালক মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, অাগামীকাল রোববার ভিসার অাবেদন জমা দেওয়ার শেষ সময়। রোববারের মধ্যে সব এজেন্সিকে অাবেদন জমা দিতে হবে।

প্রসঙ্গত, ভিসা জটিলতায় যাত্রী সংকটে বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স মোট ২৮ টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ২৪ টি বাংলাদেশ এয়ারলাইন্সের আর বাকি ৪ টি সৌদি এয়ারলাইন্সের।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.