একজন মা’ই পারে সন্তানকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে – এমপি নজরুল

0

নিজস্ব সংবাদদাতা,সিটিনিউজ :  চন্দনাইশ সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, একজন মা’ই পারে তার সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে।

সকল “মা” যদি এগিয়ে আসেন তাহলে একদিকে যেমন দেশ শিক্ষার আলোয় আলোকিত হবে অপর দিকে আমাদের দেশকে উন্নত রাষ্টে পরিনত করা সম্ভব হবে।

আমাদের ভবিষ্যত প্রজন্মকে আমাদেরকেই নিরাপদ পরিবেশ তৈরি করে দিতে হবে।

শনিবার(১৯ আগস্ট) সকালে বরকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্টান ২০১৭ ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন ।

বরকল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: সাইফুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জিতেন্দ্র লাল বড়ুয়া ।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যন আবদুল জাব্বার চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার হাসান আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগ নেতা মাষ্টার আহসান ফারুক,আরিফুল ইসলাম খোকন,জাবেদ মোঃ গউস মিল্টন, চন্দনাইশ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম,বরকল ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক ফরিদুল আলম চৌধুরী,আবু তাহের, মুক্তিযোদ্ধা আবদুল মালেক, সোলাইমান চৌধুরী বরকল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাফরসহ প্রমুখ।

সাংসদ নজরুল ইসলাম চৌধুরী আরো বলেন, বর্তমান সরকার দেশ ও জাতির কল্যাণে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে।

সরকার নারী পুরুষের বৈষম্য দুর করে নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিয়ে দেশের মানুষকে মানবসম্পদে রূপান্তর করতে চাই বর্তমান সরকার।

অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান বক্তা আবদুল জাব্বার চৌধুরী বলেন, আপনার সন্তানকে শুধু শিক্ষকই শিক্ষা দান করেন না, এর দায়িত্ব আপনারও।

আপনার জীবন যাপনের প্রভাব আপনার সন্তানের ওপর পড়ে। আপনি আপনার সন্তানকে সময় দিন। সন্তানের প্রতি আদর, যত্ন ও শাসন বজায় রাখুন।

উল্লেখ্য, অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বরকল সরকারী প্রাথমিক বিদ্যালয় চন্দনাইশ উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হওয়ায় স্কুল পরিচালনা কমিটি ও শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.