ব্ল্যাকহেডস দূর করার উপায়

0

লাইফস্টাইল ডেস্ক, সিটিনিউজ :: অনেকের সুন্দর চেহারায় গুটি গুটি কালো দাগ দেখা যায় একেই ব্ল্যাকহেডস বলে। অনেকের ধারনা চেহারা অপরিষ্কার থাকলে এই ধরনের সমস্যা দেখা দেয় কিন্তু ব্যপারটা আসলে তা নয়।

এই সমস্যা তৈলাক্ত এবং শুষ্ক উভয় স্কিনেই  দেখা দিতে পারে।

অনেকে অনেক কিছু ব্যাবহার করেও কোন উপকার পায় না কিন্তু অল্প চেষ্টায় এটি দূর করা সম্ভব।

উপকরণ-

♦ সুজি ১ চা চামচ

♦ মধু ১ চা চামচ

♦ খাঁটি দুধ ১ চা চামচ

♦ লেবুর রস ১ চা চামচ

প্রণালী-

সবগুলো উপকরণ এক সাথে মিশিয়ে তা ভালোভাবে মুখে লাগাতে হবে।

যে সব যায়গায় ব্ল্যাকহেডস আছে সে সব যায়গায় ভালোভাবে লাগাতে হবে।

এরপর আস্তে আস্তে আঙ্গুলের ডগা দিয়ে ম্যাসেজ করতে হবে।

২০ মিনিট পর পরিস্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।

এতে করে মুখের তৈলাক্ততা ও ব্ল্যাকহেডস কমে আসবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.