কক্সবাজার প্রতিনিধি, সিটিনিউজ::কক্সবাজারের উখিয়ার সীমান্তের বালুখালী বিজিবির সদস্যরা রহমতের বিল এলাকা থেকে ৩২ লাখ ৪৫ হাজার ৭শ টাকার বিভিন্ন পণ্য উদ্ধার করেছে।
রোববার (২০ আগস্ট) ভোর রাতে অভিযান চালিয়ে পণ্যগুলো উদ্ধার করা হয়।
এর মধ্যে রয়েছে-৫৪টি বার্মিজ বৌদ্ধ মুর্তি, ২৯ টি বার্মিজ ধর্মীয় বই ও অন্যান্য মালামাল বলে জানিয়েছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মঞ্জুরুল হাসান খান।
এ ব্যাপারে মামলা দায়ের করে মালামালগুলোর উখিয়ার ঘাট বালুখালী শুল্ক গুদামে জমা করা হয়েছে।
