রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ভারী যান চলাচল শুরু

0
সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি::রাঙামাটিতে পাহাড় ধসের ৬৮ দিন পর রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ভারী যান চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল থেকে এ  সড়কে ভারী যান চলাচল পুরোদমে চালু করা হয়।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের প্রৌকশলী মো. এমদাদ হোসেন জানান, রাঙামাটি চট্টগ্রাম সড়কে পাহাড় ধসের কারণে দীর্ঘ দিন ভারী যান চলাচল বন্ধ ছিলো। পরে একটি বেইল ব্রিজ নির্মাণ করা হয়েছে। আজ থেকে এই ব্রিজ দিয়ে ভারী যান চলাচল করতে পারবে বলেও জানান তিনি।
তাদের ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রাস্তা বড় করতে হলে পাহাড় কাটতে হবে। সেক্ষেত্রে অনেক কাজ বাকি। আপাতত ভারী যান চালাচলের জন্য এই ব্যবস্থা। ৬৮ দিন বলা হলেও আমরা কিন্তু কাজ শুরু করি ঘটনার ২-৩ সপ্তাহর পর। তার ওপর মাঝে মাঝে লাগাতার বৃষ্টির জন্য কাজও করতে পারিনি।
লঞ্চ ও বাস মালিক সমিতির সভাপতি মো. মাঈন উদ্দিন সেলিম জানান, রাস্তাটি চালু হওয়ায় রাঙামাটির ব্যবসা থেকে শুরু করে সব কিছুই প্রাণ ফিরে পেলো। পাহাড় ধসের পর রাঙামাটির সবকিছু স্থবির হয়ে পড়েছিল। আবরাও প্রাণ ফিরে আসুক রাঙামাটিতে এ প্রত্যশা করি।
প্রসঙ্গত, গত ১৩ জুন ভয়াবহ পাহাড় ধসে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে শালবন এলাকা থেকে প্রায় দেড়শ মিটার রাস্তা ধসে গিয়ে রাঙামাটির সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ ছিল।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.