সিটিনিউজ ডেস্ক::দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট খারিজের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক আদালতে গ্যাটকো দুর্নীতি মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।
এ বিভাগের আরও খবর
