২১ আগস্ট হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল

0
সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি::২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙামাটি জেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রাঙামাটি পৌরসভা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়, পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার’র সভাপতিত্বে এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন মনি চাকমা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনছুর আলী, পৌর আওয়ামীলীগের মহিলা সম্পাদক মনোয়ারা আক্তার জাহান।
প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা রুখে দিতে এ দেশের শত্রুরা দিনের পর দিন ষড়যন্ত্র করে আসতেছিলো, তারা ১৪ ডিসেম্বর বাংলার বুদ্ধিজীবীদের হত্যার মধ্যে দিয়ে দেশকে পঙ্গু করে দিতে চেয়েছিলো। ঠিক তেমনি ভাবে ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যা করার মধ্য দিয়ে দেশের অসাম্প্রদায়িক শক্তি রুখে দিতে চেয়েছিলো মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা। ১৩ বছর পার হয়ে যাচ্ছে এখনো এই হামলায় জড়িতদের শাস্তি দেওয়া হয়নি। তাই প্রতিবাদ সমাবেশ থেকে এই হামলায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানান তিনি।
‘অস্ত্র দিয়ে মানুষ হত্যা করা যায়, ভালোবাসা অর্জন করা যায় না’ মন্তব্য করে সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার আরো বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, এই অগ্রযাত্রাকে রুখে দিতে পার্বত্য অঞ্চলে একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে প্রতিনিয়ত। তারা অস্ত্রের মুখে পার্বত্য এলাকার মানুষকে জিম্মি করে রেখেছে। তাদের এই ষড়যন্ত্র রুখে দিয়ে আওয়ামীলীগকে আগামী নির্বাচনে জয়যুক্ত করার জন্য প্রতিটি নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানান তিনি।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.