সিডিএ’র চেয়ারম্যানের সাথে সাদার্ন ইউনিভার্সিটি প্রতিনিধির সাক্ষাত

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’র(চউক) চেয়ারম্যান আবদুচ ছালামের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সাদার্ন ইউনিভার্সিটির প্রতিনিধি দল।

সোমবার (২১ আগস্ট) চউক কার্যালয়ে সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সিডিএ’র চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। প্রতিনিধি দল একনেক’র বিশাল বরাদ্দ প্রাপ্তির জন্য চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় সাদার্ন ইউনিভার্সিটির প্রতিনিধি দলকেও আন্তরিক অভিনন্দন জানান আবদুচ ছালাম। সাক্ষাতে উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. ইসরাত জাহান ও রেজিস্টার(ভারপ্রাপ্ত) ড. মোজাম্মেল হক।

আলোচনায় উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা বলেন, চট্টগ্রামের উন্নয়নের সফল রূপকার, সাদার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সম্মানীত সদস্য, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’র(চউক) সুযোগ্য চেয়ারম্যান আব্দুচ ছালাম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থা অর্জন করে চট্টগ্রামের উন্নয়নের জন্য একনেক’র বিশাল বরাদ্দ প্রাপ্তিতে চট্টগ্রামবাসী অত্যন্ত আনন্দিত। আপনার এই অর্জনে আমরাও গৌরবান্বিত। আপনার আগামীর পথ চলা আরও সাফল্যম-িত হোক এটাই কামনা করছি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.