আগ্রাবাদ থেকে ৬ ছিনতাইকারী আটক

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকা থেকে ৬ ছিনতাইকারীর সক্রিয় সদস্যকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মিজানুর রহমান ওরফে মিজান (২২), দোলোয়ার হোসেন (৩৪), মো. হেলাল (২৫), মো. রবিন (১৯), মো. আলী (২৮) ও মো. বেলাল (২২)।

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, আগ্রাবাদ জাম্বুরি মাঠ এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় তাদের আটক করা হয়। আটকরা পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.